বজ্রপাতে খুলনায় ৩জন নিহত
প্রকাশ: ২০১৬-০৬-১২ ২০:০১:২১
খুলনায় বজ্রপাতে মা মেয়েসহ তিনজন নিহত হয়েছে এবং বজ্রপাতে ৯ জন মারাত্মক আহত হয়েছেন। অপরদিকে টর্নেডোর আঘাতে প্রায় ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, রবিবার ভোররাত ৫ টার দিকে প্রচন্ড ঝড়োবৃষ্টির সময় বজ্রপাতে জেলার পাইকগাছার লস্কর ইউনিয়নের খড়িয়া খালের পুর্বপাড় গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে মালেক গাজী (৬০) পাইকগাছার গড়াইখালীর বগুড়ারচক এলাকায় একটি চিংড়ী ঘেরের বাসায় নিহত হন।
অপরদিকে রাতের সেহেরী খেয়ে জেলার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মুরাদ গাজী (৩০) ও তার চার বছরের মেয়ে সোনালী ঘুমিয়ে যাওয়ার পর বজ্রপাতে নিহত হয় এবং নিহত মুরাদের স্ত্রী রাজিয়া খাতুন (২৫) মারাত্মক আহত অবস্থায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া একই সময় বজ্রপাতে জেলার পাইকগাছা উপজেলার পাতড়–বুনিয়া গ্রামের রাজ্জাক সানা (৩২), মারুফ বিল্লাহ (২৫), মোস্তাফিজুর (১৬), গদাইপুর ইউপির মটবাটি গ্রামের আমিনুল ইসলাম (২৫), রাড়–লী ইউপির মোজাহার গাজী (৪৫), মাজহারুল ইসলাম (৪৫), নওশের আলী (৫০) এবং রেজাউল ইসলাম (৩৮) মারাত্মক হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসধীন রয়েছেন। আহতদের মধ্যে মারুফ বিল্লাহকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













