তনুর দ্বিতীয় রিপোর্ট মিথ্যা
প্রকাশ: ২০১৬-০৬-১২ ২০:৫৪:১৮
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন বিশ্বাস করছেন না তার মা আনোয়ারা বেগম। রোববার বিকেলে সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, এ রিপোর্ট মিথ্যা। রিপোর্ট যদি মিথ্যা না হয় তাহলে তদন্তকারীরা কিভাবে বলল যে আমার মেয়ের সম্পর্ক আছে। আমি মেয়ে হত্যার সঠিক বিচার চাই। সেনা কর্তৃপক্ষ যদি আমাদের সেনানিবাস থেকে বের করে দিতে চায়, আমার মেয়েকে ফিরিয়ে দিক তাহলে চাকরি ছেড়ে আমরা চলে যাব।
দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ও দ্বিতীয় ময়নাতদন্তে গঠিত মেডিক্যাল বোর্ড প্রধান ডা.
কামদা প্রসাদ সাহা বলেন, তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর আগে তার সঙ্গে
সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন সংযোগ হয়েছিল।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













