রামপুরায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৬-১২ ২১:০৪:১৪


Ranpura20160612142049রাজধানীর পূর্ব রামপুরায় ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে আলমগীর হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার বিকেলে স্থানীয় হাইস্কুল গলির নির্মাণাধীন ৭তলা ভবনের ছাদে কাজ করছিলেন গ্রিল শ্রমিক আলমগীর হোসেন। অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন তিনি।

সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সানবিডি/ঢাকা/আহো