পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৩-০৯-০৪ ১৯:০৭:৪০
পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের গোয়াদর শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে দেশটির নৌবাহিনীর ২ কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন।
বিবৃতিতে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার বিমানটি গোয়াদরে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে বিমানটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন।
বিমান বিধ্বস্তের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজ বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহত সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করেছেন।
এছাড়া দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফও নিহতদের প্রতি শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সূত্র: ডন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














