নড়াইলে জঙ্গি সন্দেহে ছাত্রলীগ নেতা মামুন আটক

প্রকাশ: ২০১৬-০৬-১৩ ২০:৪২:৩৮


NK_June_2016_090জঙ্গি সন্দেহে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজী আব্দুল্লাহ আল মামুনকে (২৮) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১২ জুন) বিকেলে সদরের লস্করপুর এলাকা থেকে তাকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। মামুন লস্করপুর গ্রামের গাজী মশিয়ার রহমানের ছেলে।

এদিকে, সারাদেশে একযোগে ৬৩ জেলায় বোমা হামলা মামলার আসামি ছিলেন মামুন। এ মামলায় মামুন প্রায় দুই বছর কারাগারে ছিলেন। পরবর্তীতে এ মামলা থেকে খালাস পান তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, জঙ্গি কর্মকান্ডের অভিযোগে মামুনকে আটক করা হয়েছে। এছাড়া রবিবার রাতে দুই জামায়াতকর্মীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৮জনকে আটক করা হয়।

সানবিডি/ঢাকা/আহো