নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫২

প্রকাশ: ২০১৬-০৬-১৪ ২১:৫৬:৪০


NK_June_2016_094নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৬ নেতা-কর্র্মিসহ ৫২ জনকে আটক করেছে। সোমবার (১৩ জুন) রাত থেকে মঙ্গলবার (১৪ জুন) সকাল পর্যন্তু জেলার বিভিন্নস্থানে  পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের নিয়ন্ত্রন কক্ষ সূত্রে জানাগেছে, পুলিশের সন্ত্রাস ও জঙ্গী বিরোধী অভিযানে সদর থানা পুলিশ ৪ জামায়াত কর্মিসহ ১৯, লোহাগড়া থানা পুলিশ ১৪ জন, কালিয়া থানা পুলিশ উপজেলা জামায়াতের আমির ও সালামাবাদ ইউনিয়ন জামায়াতের আমিরসহ ১০ জন এবং নড়াগাতি থানা পুলিশ ৯ জনকে আটক করেছে।

পুলিশ সুপার সরদার রকিবুল জানান, পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৬ নেতা-কর্মিসহ ৫২ জনকে আটক করেছে।

সানবিডি/ঢাকা/সিহাব/আহো