ডিএমপির অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৫
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৭ ১০:০১:১৩
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০১০ পিস ইয়াবা, ৫৯.৭ গ্রাম ১৯৬ পুরিয়া হেরোইন, ১২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১০০ বোতল বিদেশিমদ, ২৫০ বোতল ফেন্সিডিল ও ৭৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













