২২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকেট
আপডেট: ২০১৬-০৬-১৬ ১২:২৮:৫১
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় এ টিকিট বিক্রি শুরু হবে।এবার অন্যবারের থেকে ১ ঘণ্টা এগিয়ে সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হবে।
বুধবার দুপুরে রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মুজিবুল হক এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের আগাম টিকেট। ধারাবাহিকভাবে ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত কেনা যাবে ২ থেকে ৫ জুলাইয়ের টিকেট। আর ফিরতি টিকেট বিক্রি হবে ৪ জুলাই থেকে, চলবে ৮ জুলাই পর্যন্ত। ওই সময়ে ৮ থেকে ১২ জুলাইয়ের ফিরতি টিকেট পাওয়া যাবে।
তিনি বলেন, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকেট কিনতে পারবেন। বিক্রি করা আগাম টিকেট ফেরত নেওয়া হবে না।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














