২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ই-ক্যাব
প্রকাশ: ২০১৬-০৬-১৫ ১৬:৩২:০২

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আগামী ২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতি পুর্নবহালের দাবি জানিয়েছে ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
আজ বুধবার মতিঝিলের ফেডারেশন ভবনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সভার আয়োজন করে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সদস্যভুক্ত সকল তথ্যপ্রযুক্তি অ্যাসোসিয়েশন। সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ বলেন, এবারের বাজেটে ই-কমার্স সেক্টরকে কর সুবিধার বাইরে আনা হয়েছে। তাই আগামী ২০২৪ সাল পর্যন্ত ই-কমার্স সেক্টর এবং অনলাইন শপিংকে সব ধরনের কর এর আওতামুক্ত রাখতে হবে।
ই-কমার্স সেক্টরের জন্য সুনির্দিষ্ট খাত চিহিৃত করে বাজেটে কমপক্ষে ১০০ কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখার প্রস্তাব জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সফটওয়্যার অ্যন্ড ইনফরমেশন সার্ভিসেস অ্যাসোসিয়েশন (বেসিস) সভাপতি শামীম আহসান।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














