নগ্ন ছবি বন্ধক দিয়ে মিলবে লোন!
প্রকাশ: ২০১৬-০৬-১৬ ১০:১৭:৫৬

ব্যাংক থেকে লোন নিতে গেলে গ্যারান্টার দিতে হয়। এই নিয়ম প্রচলিত রয়েছে সব জায়গাতেই। আর এই দেশেও ‘গ্যারান্টি’র বিনিময়ে লোন মেলে। এমনকি গিয়ে লোনের আবেদন করার ঝক্কিও নেই। লোন মিলবে অনলাইনেই। শুধু ‘গ্যারান্টি’ হিসেবে দিতে হবে ‘নগ্ন’ ছবি।
জাপানের ‘নগ্ন রেস্তরাঁ’র পর এবার চীন। সেখানেই অনলাইন লোনের আবেদন করলে ‘গ্যারান্টি’ হিসেবে দিতে হবে ‘নগ্ন’ ছবি।
জানা গেছে, লোনদাতারা গ্যারান্টি হিসেবে ‘নগ্ন’ ছবি চাইছেন। সেইসঙ্গে দিতে হবে একটি আইডি কার্ডও। পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে, সময়মতো টাকা শোধ না করলে সেই নগ্ন ছবি ফাঁস করে দেয়া হবে বলেও। চীনের দৈনিক সাউদার্ন মেট্রোপলিস ডেইলিতে প্রকাশিত হয়েছে এই খবর।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














