রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত
আপডেট: ২০১৬-০৬-১৬ ১২:১১:৫৮
রাজধানীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক (২৬) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশের রাস্তায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ আশিকের ঘনিষ্ট সহযোগী কারওয়ান বাজার এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজ অইদুল ওরফে মামা সাগর। ঘটনাস্থল থেকে গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় তাদের সদস্যও গুলিবিদ্ধ হন বলে দাবি র্যাবের।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মহিউদ্দিন জাগো নিউজকে জানান, শীর্ষ সন্ত্রাসী আশিকের ঘনিষ্ট সহযোগী কারওয়ান বাজার এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজ আইদুল ওরফে মামা সাগর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান নিয়েছে জানতে পেরে র্যাব অভিযান চালায়। র্যাবের উপিস্থিতি টের পেয়ে অইদুল ওরফে মামা সাগর ও তার সহযোগীরা গুলি চালালে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।
এসময় র্যাব-২ এর এএসআই হাসিবুল, সৈনিক জিয়া নামে দুই সদস্য গুলিবিদ্ধ হন। পরে আত্মরক্ষার্থে র্যাব সদস্যরা গুলি চালায়। সহযোগীরা পালিয়ে গেলেও অইদুল ওরফে মামা সাগর নিহত হয়। নিহতের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও রয়েছে।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














