ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম

প্রকাশ: ২০১৬-০৬-১৬ ১৮:৩০:০৭


goldঈদের আগে বাড়লো সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার দুপুরে জুয়েলার্স সমিতি দাম বৃদ্ধির এ বিষয়টি জানিয়েছে। তবে নতুন এই দর আগামী শনিবার থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৬০৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৮ টাকা।

সর্বশেষ গত মাসে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা কমায় বাজুস।