আগৈলঝাড়ায় অনাথ ও দু:স্থ শিশুদের সম্মাণে আশিক আবদুল্লাহর ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৬-০৬-১৭ ২১:৫৫:৪২


Photo- Agailjhara 17-06-16 (2)বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবীহোমে আশ্রিত অনাথ, অসহায় ও দু:স্থ শিশুদের সম্মাণে বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য-১ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর পুত্র সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ শুক্রবার বেবীহোম হলরুমে ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার মাহফিলে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, আ. ছাত্তার মোল্লা, বেবীহোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস সরদার, মারুফ সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, কলেজ সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা, ছাত্রলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, পলাশ খান, রথীন মন্ডল, আরিফ হোসেন, দেলোয়ার, সোহাগ হোসেনসহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৈলা স্কুল মসজিদের ইমাম হাফেজ মো. শওকত হোসেন।

বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পদে বেগম শাহান আরা আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য-১ পদে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ নির্বাচিত হওয়ায় একই দিনে উপজেলার বিভিন্ন মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থণা করা হয়।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো