ডিএমপির অভিযানে গ্রেফতার ২৮
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১০-০১ ১০:২৬:৫৬
রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫৯৩৪ পিস ইয়াবা, ১২০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













