মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশ: ২০১৬-০৬-১৮ ১০:৪৪:২১
জেলার সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ কামাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় শনিবার ভোরে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। কামাল একজন ডাকাত বলে দাবি করেছে পুলিশ।
কামালের বাড়ি মঘিরঢালের কাছে শ্যাওলাডাঙ্গা গ্রামে। বাবার নাম আফসার হোসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা সাংবাদিকদের জানান, ভোর তিনটার দিকে কামাল ও তার সহযোগীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা করছিল। টহল পুলিশ সেখানে গেলে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে কামালের লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন তাকে শনাক্ত করে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দেশীয় একটি শটগান, দুটি গুলি, একটি রামদা, গাছকাটার একটি করাত ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ। কামালের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা আছে বলে দাবি করেন ওসি।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













