‘নির্বাচনে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ’
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-০২ ১২:১৫:১৫
নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া যেসব অপরাধী জেল থেকে ছাড়া পাচ্ছে, তাদের কঠোর মনিটরিংয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ছোট হোক বা বড়, কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানসহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













