নওগাঁয় জেএমবির দুই সদস্য গ্রেফতার
প্রকাশ: ২০১৬-০৬-১৮ ১২:২০:১৩
নওগাঁয় পুলিশের জেএমবির সদস্য সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- আত্রাই উপজেলার ভবনীপুর গ্রামের মৃত নদের ছেলে মোজাহার (৪০) এবং রাণীনগর উপজেলার চামটা গ্রামের মৃত আস্কার আলী ছেলে ইসলাইল হোসেন (৬৪)।
পুলিশের দাবি, তারা পুলিশের তালিকাভুক্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য।
শুক্রবার রাতে জেলার রাণীনগর ও আত্রাইয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, সারাদেশে সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি রোধে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে এক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য মোজাহার ও ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করার লক্ষ্যে নওগাঁ জেলায় সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













