আজ বিশ্ব বাবা দিবস

প্রকাশ: ২০১৬-০৬-১৯ ১২:৪৭:০৮


Father Dayবাবার প্রতি সন্তানের ভালোবাসা চিরন্তন। তারপরও বছরের একটা দিন বাবার জন্য রেখে দিতে চায় বিশ্ববাসী, যেমনটা রেখেছে মায়ের জন্য। এরই প্রেক্ষিতে বাবা দিবসের প্রচলন।

প্রতিবছরের মতো বছর ঘুরে সেই রোববার, বিশ্ব বাবা দিবস।

বিভিন্ন দেশে জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এদিন অনেকেই বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনেক দেশে কার্ডও উপহার দেয়া হয়। যাদের বাবা বেঁচে নেই, তাদের কাছে বাবা কেবল স্মৃতি।

বাবা দিবসের প্রচলন বিংশ শতাব্দীর শুরু থেকেই। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃদিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়।

সানবিডি/ঢাকা/এসএস