এসএমসি এন্টারপ্রাইজের নতুন এমডি সায়েফ নাসির
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-০৫ ১৮:০৫:০০
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন সায়েফ নাসির। তিনি এর আগে শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, টেট্রা প্যাক, হাইডেলবার্গ সিমেন্টসহ বেশ কয়েকটি স্বনামধন্য স্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এ ছাড়া বিভিন্ন ধরনের শিল্প খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর।
দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মার্কেটিং ও সেলস, জেনারেল ম্যানেজমেন্ট, পিপল ডেভেলপমেন্ট ও প্রোডাক্ট ম্যানেজমেন্টে নেতৃত্ব দিয়ে আসছেন সায়েফ নাসির। তিনি বিজনেস ট্রান্সফরমেশন ও ডেভেলপমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়নের পাশাপাশি উজ্জীবিত টিম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সায়েফ নাসির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (স্নাতকোত্তর) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














