আগৈলঝাড়ায় দু:স্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশ: ২০১৬-০৬-১৯ ১৯:৪২:৪৯


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় ৩৪ জন দরিদ্র ও দু:স্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে দরিদ্র ও দু:ন্থদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।

পরে উপজেলার ৫টি ইউনিয়নের ৩৪জন দরিদ্র ও দু:স্থদের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ করা হয়।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো