আগৈলঝাড়ায় হতদরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ: ২০১৬-০৬-১৯ ১৯:৪৯:৫৪


Agailjhara Photo 19-06-16বরিশালের আগৈলঝাড়ায় ৫০টি হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের কান্দিরপাড় গ্রামে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ব্র্যাক- পল্লী সমাজের সভানেত্রী প্রসূতি রানীর সভাপতিত্বে ৫০টি দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন ব্র্যাক- সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি জেলা ম্যানেজার কালাচাঁদ দাস অসিত।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম মন্ডল, ইউপি সদস্য প্রদীপ রায়, স্থানীয় বাঁশীরাম বাড়ৈ, ব্র্যাক কর্মী রীণা মল্লিক প্রমুখ।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো