ট্রাকের ধাক্কায় এএসআই নিহত
প্রকাশ: ২০১৬-০৬-২০ ১৩:০৬:৪৮
জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোরাই এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তৈয়বুর রহমান নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের স্কয়ার টেক্সটাইলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়বুর রহমান টাঙ্গাইলের মির্জাপুর থানার দাতপাড়া এলাকার মৃত আবদুল আহাদ মিয়ার ছেলে। তিনি সিলেটের সদর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রাতে তৈয়বুর রহমান ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় গোরাই এলাকার স্কয়ার টেক্সটাইলের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













