খুমেক হাসপাতালে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১০-১২ ১৩:২৮:২৭
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১ অক্টোবর) ২ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- খুলনার লবণচরার স্বরসতী দাশ (৪২) ও পিরোজপুরের নাজিরপুরের রোসভি শেখ (৮৫)।
বর্তমানে খুলনায় ২৮৫ জন ডেঙ্গু রোগী সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০২৩ সালের এ পর্যন্ত খুলনার সরকারি বেসরকারি হাসপাতালে ৩৫১৭ জনের রোগটি শনাক্ত হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২১ জন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার জানান, স্বরসতী দাশকে বুধবার রাতে এ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা গেছেন। আর নাজিপুরের রোসভি শেখকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা গেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হন। ২৪ ঘণ্টায় মোট ছাড়পত্র নিয়েছেন ৫০ জন। মারা গেছেন দুই জন। বর্তমানে এ হাসপাতালে অবস্থানকৃত রোগীর সংখ্যা ২১৭।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













