বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপের ইফতার মাহফিল
আপডেট: ২০১৬-০৬-২২ ১০:৪১:০১
নওগাঁর বদলগাছীতে বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপে স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সরকারি কলেজ প্রাণীবিদ্যা ল্যাবে এ স্কাউট ওন ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার গ্রুপের সম্পাদক মো. গোলাম মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সরকারি কলেজ এর উপাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রফেসর এস.এম ইউনুছার রহমান, নওগাঁ জেলা রোভারের কোষাধ্যক্ষ ও গ্রুপ সম্পাদক মো. নাসিম আলম, বদলগাছী প্রেস ক্লাবের সম্পাদক মো. হাফিজার রহমান, সাবেক সিনিয়র রোভার মেট মো. আরমান হোসেন, সাবেক সিনিয়র রোভার মেট উদয় চন্দ্র মন্ডল, সাবেক রোভার মেট রথিন কুমার চক্রবর্তী সহ অন্যান্য রোভার স্কাউট সদস্যরা।
সানবিডি/ঢাকা/আরমান/আহো/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













