উত্তরায় আলাউদ্দিন মার্কেটে আগুন, দগ্ধ ৩
প্রকাশ: ২০১৬-০৬-২৪ ২০:৪৩:৩০

রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী এলাকায় আলাউদ্দীন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।
বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
দগ্ধরা হলেন— মাহমুদুল হাসান (৩৬), তার মেয়ে মায়শা (১০) ও ছেলে মোস্তাকিম (৮ মাস)। এসময় আহত হয়েছেন মামুন (২২)
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে ৭টা ২৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














