ট্রায়াল রুমে আয়নাই করতে পারে গোপন দৃশ্যধারণ!
প্রকাশ: ২০১৬-০৬-২৫ ১২:১৮:১৬
ঈদের পোশাক কিনতে গিয়ে পোশাকটিতে নিজেকে কতটা মানাবে তা দেখার জন্য ট্রায়াল রুমে যান অনেকেই। পোশাক পাল্টে, নতুন পোশাক পরে আয়নায় নিজেকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নেন। কিন্তু এটুকু সময়ের মধ্যেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। আপনি জানবেনও না, কিন্তু আপনার পোশাকবিহীন দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে গেছে ততক্ষণে। না, কক্ষে কোনো গোপন ক্যামেরাও নেই। তাহলে?
এই কাজটি হচ্ছে আয়নার মাধ্যমে। যাকে বলে `টু-ওয়ে মিরর`। আজকাল টয়লেট বা ট্রায়ালরুমে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই `টু-ওয়ে মিরর`। দেখতে পুরো সাধারণ আয়নার মতোই। আপনি এতে সাধারণ আয়নার মতোই শুধু নিজেকে দেখতে পাবেন কিন্তু আয়নার পেছনে যে আছে তাকে দেখতে পাবেন না। অথচ সে আপনাকে স্পষ্ট দেখতে পাবে। আর সেখান থেকেই তৈরি হবে আপনার গোপন মুহূর্তের ভিডিও। অথচ আপনি কিছু জানতেই পারলেন না।
তাই ট্রায়াল দেয়ার আগে সময় সম্ভব হলে ট্রায়াল রুমের আয়নার ওপাশটা একবার ঘুরে আসুন। অথবা লক্ষ্য করুন, অস্বাভাবিক কিছু চোখে পড়ছে কী না। আপনার সাবধানতাই পারে আপনাকে সমস্যামুক্ত রাখতে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














