মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-২৩ ১৪:০১:৫৬


মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকেশ সরকার নামের এক যুবক নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ পৌরসভায় রোববার রাত ২টার দিকে টেবিল ফ্যানের তার থেকে বিদ্যুৎস্পষ্ট হয় ওই যুবক। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি একই এলাকার রাম প্রসাদ সরকারের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মু. সজিব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পষ্টে তার মৃত্যু হয়েছে।

এম জি