ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বহু হতাহতের শঙ্কা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১০-২৩ ১৬:৪৫:০০
কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী এগারসিন্ধু ট্রেন একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
বিস্তারিত আসছে……






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













