আগৈলঝাড়ায় স্ত্রী’র যৌতুক মামলায় স্বামীকে গ্রেফতার
প্রকাশ: ২০১৬-০৬-২৫ ১৮:৩৭:০৫
বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী’র দায়ের করা যৌতুক মামলায় স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের কাজী আ. রহমানের ছেলে কাজী এমদাদের বিরুদ্ধে তার স্ত্রী মিনারা বেগম বেশ কিছুদিন পূর্বে একটি যৌতুক মামলা দায়ের করেন।
ওই মামলায় গতকাল শনিবার সকালে কাজী এমদাদকে পুলিশ গ্রেফতার করে। গতকালই তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













