আবার বাড়ছে সোনার দাম
প্রকাশ: ২০১৬-০৬-২৫ ২১:০৯:১৫
আবারও বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণে দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বৃদ্ধি পাচ্ছে। নতুন দর আগামীকাল রবিবার থেকে কার্যকর হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বৃদ্ধির বিষয়ে গতকাল শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিষয়টি আজ শনিবার গণমাধ্যমে জানায়। সর্বশেষ গত ১৮ জুন প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা বৃদ্ধি করেছিল জুয়েলার্স সমিতি।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ১৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৯ হাজার ৬০০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৭ হাজার ৫২৭ টাকা।
অন্যদিকে রুপার ভরি ১ হাজার ১৬৭ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১ হাজার ২২৫ টাকা হবে। এ ক্ষেত্রে দাম বৃদ্ধি পাচ্ছে ভরিতে ৫৮ টাকা।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














