সড়ক দুর্ঘটনায় রংপুরে নিহত ২

প্রকাশ: ২০১৬-০৬-২৬ ২১:১৮:৫৯


রংপুররংপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। রোববার রংপুর মহানগরী তাজহাট এবং তারাগঞ্জে এই সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।

রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, নগরীর তাজহাট এলাকায় সকাল ১১টায় ট্রাকের চাপায় আবুল হোসেনের মেয়ে চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থী আঁখি মনি পাখি (১২) ঘটনাস্থলে নিহত হয়।

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে লালমরিহাট কুড়িগ্রামের সাথে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, রংপুরের তারাগঞ্জ উপজেলার বামনদিঘি এলাকায় বিকেলে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে আহত হয় ছয় জন। পরে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মাইক্রোবাস চালক দুলাল মারা যান।

নিহত দুলালের বাড়ি ঢাকার উত্তর বাড্ডা এলাকায় বলে জানা গেছে। আহতদের মধ্যে রংপুর প্রাইম মেডিকেল কলেজের ডা. খায়রুলের ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

সানবিডি/ঢাকা/আহো