পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৬-২৬ ২১:২৬:৩২


thakurgaon_99384ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাজু (৮) ও মেরিনা বেগম (৮) নামে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুন) বিকেলে উপজেলার মুক্তারবস্তি গ্রামের শিমুলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল জানান, বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাজু ও মেরিনাসহ চার শিক্ষার্থী শিমুলপাড়ার একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় রাজু ও মেরিনা পানিতে তলিয়ে যায়।

টের পেয়ে অপর দু’টি শিশু চিৎকার করলে আশপাশের লোকজন এসে মৃত অবস্থায় রাজু ও মেরিনাকে উদ্ধার করেন।

সানবিডি/ঢাকা/আহো