বীমাও বন্ধ থাকবে টানা ৯দিন
প্রকাশ: ২০১৬-০৬-২৭ ১৪:২২:৪৬
আগামী ৪ জুলাই সরকারি ছুটির সঙ্গে মিল রেখে সব বীমা কোম্পানি ও বীমা কর্পোরেশনও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ফলে সরকারি অফিসের মতো ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা নয় দিন বীমা খাতের সব অফিসও বন্ধ থাকবে।
সোমবার আইডিআরএ সদস্য জুবায়ের আহমেদ খাঁন স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়। সার্কুলারে বলা হয়, ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই কর্মদিবস হিসেবে বীমা অফিস খোলা রাখতে হবে।
এরআগে বাংলাদেশ ব্যাংকেও সরকারি ছুটির সঙ্গে মিল করে সকল তফসীলি ব্যাংকের ছুটির নির্দেশ নিয়েছে। সরকার নির্বাহী আদেশে আগামী ৪জুলাই সরকারি ছুটি ঘোষণা করেছে, এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকার ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণেবাংলাদেশের সব তফসিলি ব্যাংকও ৪ জুলাই বন্ধ থাকবে এবং এর পরিবর্তে ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হবে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














