অনুমোদিত মূলধন বাড়াবে হাক্কানি পাল্প
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-০৫ ১১:৫৮:২২
পুঁজিবাজারের কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে। কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে ১০ কোটি সাধারণ শেয়ার ছেড়ে মূলধন বাড়াতে পারবে।
হাক্কানি পাল্প বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে অনুমোদিত মূলধন বাড়াতে পারবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














