স্কুল ফাঁকি দিতে বাচ্চার কাণ্ড

প্রকাশ: ২০১৬-০৬-২৮ ১৫:৪১:৪৮


collin_letterপ্রতিদিন স্কুলে যেতে কার ভালো লাগে। তাই স্কুল কামাই দিতে নানা বায়নার কথা বলে বাচ্চারা। যা বাবা-মা ঠিকই টের পেয়ে যান। এ জন্য স্কুল কামাই দিতে জ্বর-পেট ব্যথাসহ নানা উছিলা আবিষ্কার করতে কসরত করে থাকে বাচ্চারা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ওয়াকার দম্পতির ছেলে কলিন দেখিয়েছে প্রতিভার ঝলক।

চার বছর বয়সে কলিন রীতিমত পরিকল্পনা করে- শিক্ষকের নামে বাবা-মাকে চিঠি লিখে স্কুল বন্ধের কথা জানাবে। তারপর হোমওয়ার্কের খাতায় লেখা শিক্ষকের মন্তব্য থেকে তার হাতের লেখা নকল করতে শুরু করে সে। এভাবে তিন মাস ধরে চেষ্টা চলে। তারপর শিক্ষকের নামে বাবা-মাকে চিঠি লেখে কলিন।

চিঠিতে বলা হয়েছে-

‘মিস্টার এবং মিসেস ওয়াকার,

এই সপ্তাহে স্কুল বন্ধ, কাজেই কলিন বাড়িতে অবস্থান করে ভিডিও গেমস খেলতে পারে।

মিসেস টিগ
আমি শিক্ষক

সাধারণত স্কুলের শিক্ষকরা অভিভাবকদের পাঠানো চিঠিতে ‘আমি সেই শিক্ষক’ কথাটি লিখে থাকেন। তবে কলিন এ কথাটি লিখতে গিয়ে teacher শব্দটির বানান techer লেখে। এতেই ধরা পড়ে যায় সে। তবে দুষ্টুমি করতে গিয়েও সে যে প্রতিভার পরিচয় দিয়েছে তাতে খুশি ওয়াকার দম্পতি ও শিক্ষ টিগ।

সানবিডি/ঢাকা/এসএস