নওগাঁয় ৪৩ বিজিবির দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশ: ২০১৬-০৬-২৮ ১৯:৪৩:১১
নওগাঁয় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন।
সোমবার ৪৩ বিজিবি মেসে ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, জেলা ও দায়রা জজ আলহাজ্ব আরিফুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আ.ত.ম আবদুলাহেল বাকী, পুলিশ প্রশাসনের সহকারী পুলিশ সুপারগন ও জেলা জজ আদালতের বিচারকগন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামসহ শহরের সুধীবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীরা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সানবিডি/ঢাকা/সেতু/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













