জুয়ার টাকা না পেয়ে স্ত্রীকে খুন!
প্রকাশ: ২০১৬-০৬-২৮ ২০:০৭:২১
উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে সোমবার রাতে জুয়ার টাকা না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে জুয়াড়ী স্বামী আজাহারুল ইসলাম। ঘটনার পর আজাহারুল ইসলাম পালিয়ে যায়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় জৈনা বাজার এলাকার ডে-লেবার ও স্থানীয় আতিকুর রহমানের ভাড়াটিয়া আমেনা খাতুন (৩৬) সোমবার ঈদ বোনাসসহ বেতন নিয়ে বাড়িতে যাওয়ার পর জুয়াড়ী স্বামী আজাহারুল ইসলাম টাকা দেয়ার জন্য চাপ দেয়।
টাকা না দেয়ায় স্ত্রী আমেনা খাতুনকে বেধড়ক লাঠি পেটা ও দা দিয়ে কোপাতে থাকলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। আমেনার বাবার বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন চররাঘবপুর।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












