বাল্যবিয়ে : বাবার জেল, বরের জরিমানা

প্রকাশ: ২০১৬-০৬-২৮ ২০:২২:৪৯


ballyabiaনাবালিকা মেয়েকে বিয়ে দেয়ার উদ্যোগ নেয়ায় গাইবান্ধা সদর উপজেলায় কনের বাবাকে এক মাসের কারাদণ্ড ও বরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড হয়ে যায়।

মঙ্গলবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের সুশংকর পালের নাবালিকা মেয়ে পাবর্তী পালের (১৫) সঙ্গে কুড়িগ্রাম জেলার উলিপুরের বাসিন্দা হরিশ চন্দ্র পালের ছেলে বিজয় চন্দ্র পালের (২৫) মঙ্গলবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল।

এদিন দুপুরে বর বিজয় চন্দ্র পাল তার আত্মীয়-স্বজন নিয়ে বিয়ে করতে রামচন্দ্রপুরের পালপাড়ায় আসেন।

এ খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল মমিন খান বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন।

তিনি সাক্ষ্য প্রমাণ পেয়ে মেয়ে নাবালিকা হওয়ায় বাবা সুশংকর পালের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বর বিজয় চন্দ্রের এক হাজার টাকা জরিমানা করেন।

সানবিডি/ঢাকা/আহো