মেঘনা পেট্রোলিয়ামের ১৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-০৮ ১৯:০৬:০৪
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (৮ নভেম্বর) ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ টাকা ২৫ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯৮ টাকা ৯৪ পয়সা।
আগামী ১৩ জানুয়ারি ২০২৪ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ ডিসেম্বর ২০২৩।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














