গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১৩:৫৩:৫৩


Goilaaবরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, আ. সাত্তার মোল্লা, মো. গিয়াস মোল্লা, আবু সালেহ লিটন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুর সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।

সানবিডি/ঢাকা/অপূর্ব/এসএস