খাগড়াছড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১৪:২৮:৩৭


Khun.sunbdখাগড়াছড়ির মাটিরাঙ্গা উপেজলার বেলছড়ি ইউনিয়নের পাইপা এলাকায় এনামুল হক (৪৫) ও তার স্ত্রী পারভিন আক্তার (৩৫) নামে এক দম্পতিকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার বেলা ১১টার দিকে পাইপা এলাকার একটি লেকের পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদৎ হোসেন টিটু। তিনি বলেন, তাদের দুইজনের মাথা, ঘাড়সহ শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

কে বা কারা কেন তাদের হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সানবিডি/ঢাকা/এসএস