রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১২ ০৯:৪৪:৫৩
বিএনপি ঘোষিত চতুর্থ দফায় সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (১২ নভেম্বর সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে চৌরাস্তার মাথায় গিয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ করে, গ্রেপ্তার-নির্যাতন করে লাভ হবে না। দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীকে বাইরে রেখে এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের সামনে আর কোনো অপশক্তিই টিকবে না। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














