অ্যাসিডিটি থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রকাশ: ২০১৬-০৬-২৯ ১৫:৪৯:৫০
অ্যাসিডিটির সমস্যা কম বেশি আমাদের সবারই আছে। এ নিয়ে আমাদের কম ভুগতে হয় না। আর রোজার মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকলে পাকস্থলিতে অতিরিক্ত বা ভারসাম্যহীন অ্যাসিড উৎপন্ন হয়ে পেট ব্যথা, গ্যাস, বমিবমি ভাব, মুখে দুর্গন্ধসহ নানাধরনের সমস্যার মুখোমখি পড়তে হতে পারে। অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে অনেকেই আশ্রয় নেন ওষুধের।
তবে ওষুধ না খেয়েও ঘরোয়া পদ্ধতিতেও এ থেকে সবসময় মুক্ত থাকা সম্ভব। এবার জেনে নিন অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া ১১টি উপায়।
১. গরম জল: রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম জল খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
২. দারুচিনি: এক কাপ জলে আধা চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে ফুটিয়ে দিনে ২/৩ বার খেলে পেটের গ্যাস দূর হয়। এছাড়া সুপ বা সালাদে দিয়েও খাওয়া যেতে পারে।
৩. পুদিনা পাতা: এটি নিয়মিত খেলে বুক ও পেট জ্বালাপোড়া, পেট ফাঁপা ও বমিবমি ভাব দূর হয়। পুদিনা পাতা চিবিয়ে, চা বানিয়ে কিংবা এক কাপ জলে ৪/৫ টি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খাওয়া যেতে পারে। এরসাথে একটু মধুও যোগ করা যেতে পারে।
৪. আপেল সিডার ভিনেগার: ১-২ চা চামচ অশোধিত ভিনেগার এক কাপ জলে মিশিয়ে দিনে ১ বা ২ বার খেলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায়।
৫. লবঙ্গ: ২/৩ টি লবঙ্গ মুখে নিয়ে চুষলে বা সমপরিমান এলাচ ও লবঙ্গ গুঁড়ো খেলে অ্যাসিডিটির জ্বালা থেকে ত্রাণ পাওয়া সম্ভব।
৬. জিরা: দেড়কাপ জলে এক চা চামচ করে জিরা, ধনে ও মৌরী গুঁড়া এবং সামান্য চিনি মিশিয়ে খালি পেটে খেলে অ্যাসিডিটি থাকে না।
৭. আদা: আদার রস পাকস্থলীর অ্যাসিডিটির প্রশমিত করতে সাহায্য করে। অ্যাসিডিটির সময় এক টুকরো আদা মুখে নিয়ে চুষলে বা এক চা চামচ করে আদার রস দিনে ২/৩ বার খেলে অ্যাসিডিটির থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
৮. তালের গুড়: প্রতিবেলা খাবার পর ছোট এক টুকরো গুড় মুখে নিয়ে চুষলে অ্যাসিডিটির জ্বালা কমে। তবে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা প্রযোজ্য নয়।
৯. মৌরী: ভারী ও ঝাল খাবারের পর কিছু মৌরী মুখে রাখা যেতে পারে। আবার ১ বা ২ চা চামচ মৌরী এক কাপ গরম পানিতে দিয়ে কিছুক্ষন রেখে ছেঁকে নিয়ে দিনে কয়েকবার খেলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায়।
১০. ঠাণ্ডা দুধ: দুধে থাকা ক্যালসিয়াম পাকস্থলীতে অ্যাসিড তৈরিতে বাধা দেয়। শুধুমাত্র এক গ্লাস ঠাণ্ডা দুধ পান করেই অ্যাসিডিটির সমস্যা প্রতিরোধ বা উপশম করা সম্ভব।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














