‘জাতীয় পার্টি আ.লীগের সঙ্গে থাকতে না চাইলে তাদের ব্যাপার’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৫ ১৫:০০:৪৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টি বা তাদের কেউ কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, সেটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার।
বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। জাতীয় পার্টি বা তাদের কেউ কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, সেটা তাদের নিজেদের বিষয়।
এ সময় নির্বাচন সামনে রেখে বিরোধীদলগুলোর সঙ্গে সংলাপের সময় পেরিয়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, সময় খুব কম। এখন যেকোনো সময়, যেকোনো দিন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এখন এই সময়ে কখন সংলাপ হবে আর কখন নির্বাচনের প্রক্রিয়া চলবে? সংলাপের সময় পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














