আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৬-০৬-৩০ ১৯:৩৩:৩০


Agailjhara Photo-  30-06-16  (1)বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যেগে ইফতার মাহফিল ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আগৈলঝাড়া জেলাপরিষদ ডাকবাংলোয় প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, গৌরনদী প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, আওয়ামীলীগ নেতা মজিবর সেরনিয়াবাত, আবু সালেহ লিটন, আগৈলঝাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি সরদার হারুন রানা।

অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রকৌশলী রাজকুমার গাইন, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবুল হোসেন লাল্টু, বিএনপি সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন তালুকদার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন, উপজেলা জাতীয় পার্টি সভাপতি মো. সিরাজুল হক মিয়া, জাকের পার্টির সভাপতি শাহানুর রহমান ধলা, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. আবুল কাসেম সরদার, ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, সোয়েব ইমতিয়াজ লিমন, বিপুল দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, কলেজ ছাত্রলীগ সভাপতি বরুণ বাড়ৈ প্রমুখ।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো