পুকুরে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৭-০১ ২০:১৪:৩৪


dbYU8vpciIicকর্ণফুলী থানার জুলধায় পুকুরে গোসল করতে নেমে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আইয়ুব আলীর মেয়ে শাহনাজ আকতার (১৫), নারগিস আকতার (৮) ও নাজমা আকতার (৫)।

শুক্রবার (১ জুলাই) বিকেলে জুলধা পাইপের গোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কৃষক আইয়ুব আলীর তিন মেয়ে পুকুরে গোসল করতে যায়। এরপর তারা পুকুরে ডুবে মারা যায়। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

সানবিডি/ঢাকা/আহো