বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

আপডেট: ২০১৬-০৭-০২ ১২:২৫:৩১


Iftarবরিশাল বিভাগ সাংবাদিক সমিতি,ঢাকা এর উদ্যোগে ইফতার মাহফিল অনষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি যুগান্তরের যুগ্ম-বার্তা সম্পাদক আবদুর রহমানের সভাপতিত্বে ইফতারে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পদক রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজি) সভাপতি শাবান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আবদুল জলিল ভুঁইয়া, শেখ মামুনুর রশীদ মামুন, আবু সালেহ আকন, মিজানুর রহমান, আ. সা.ম জাকির হোসেন, সুশান্ত সাহাসহ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সকল সদস্য উপস্থিত ছিলেন।