ব্যাংক এশিয়ার ইজিএম ৩০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-২৬ ১২:২৬:২৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটি নাম পরিবর্তন করতে ও সংঘস্বারক সংশোধন করতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে। সভায় ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি “ব্যাংক এশিয়া লিমিটেডের” পরিবর্তে ‘ব্যাংক এশিয়া পিএলসি’ নাম রাখবে। একারণে কোম্পানিটি সংঘস্বারকে কিছু পরিবর্তন আনবে।

ব্যাংকটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস