৬০০ কোটি টাকা সুকুক বন্ড ইস্যু করবে এসিআই ফর্মুলেশন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-২৭ ১১:২১:৫৫
পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই ফর্মুলেশন লিমিটেড ৬০০ কোটি টাকা মূল্যের ইসলামী শরিয়াহ ভিত্তিক বন্ড সুকুক ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি এবং তার অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের কর্মসূচীর আওতায় এই বন্ড ইস্যু করা হবে। সুকুক ইস্যুর লক্ষ্যে এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস লিমিটেড, এসিআই বায়োটেক লিমিটেড, এসিআই কেমিক্যালস লিমিটেড, এসিআই এডিবল অয়েল লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই সল্ট লিমিটেড একটি স্পেশাল পারপাস ভেহিক্যাল তৈরি করবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














