আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-১ সচল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-২৭ ১১:৫০:১৬


পুঁজিবাজারের তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের উৎপাদন লাইন-১ সচল হয়েছে। মেরামত কাজের জন্য গত ৯ আগস্ট থেকে বন্ধ হওয়া উৎপাদন লাইনটি সাড়ে তিন মাস পরে সচল হলো।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উৎপাদন লাইন-১ সচল হলেও এবার মেরামত কাজের জন্য উৎপাদন লাইন-২ আজ থেকে বন্ধ রাখা হয়েছে। তবে আগের লাইন মেরামতের জন্য সাড়ে তিন মাস সময় লাগলে উৎপাদন লাইন-২ মেরামতে আনুমানিক ২ মাস সময় লাগবে। তবে এ সময়ে উৎপাদন লাইন ১, ৩ ও ৪ চালু থাকবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস